Booklace 25 Oct 2024 Updated: 01 Feb 2026
প্রথম বিশ্বযুদ্ধ শুরুর সময় (1914) ভারতের জাতীয়তাবাদী আন্দোলন স্তিমিত হয়ে পড়েছিল। ভারতীয় বিপ্লবীরা যুদ্ধের সুযোগে বিপ্লব সংগঠিত করার চেষ্টা করলেও জাতীয় কংগ্রেস ছিল নিষ্ক্রিয়। জাতীয় কংগ্রেসে তখন নরমপন্থা ও চরমপন্থার বিভেদ।
যুদ্ধের পর ব্রিটিশরা নিশ্চয়ই কৃতজ্ঞতাস্বরূপ ভারতকে স্বায়ত্বশাসন দেবে, এই আশায় প্রথম বিশ্বযুদ্ধে ভারত গান্ধীজি ও অন্যান্য নেতৃবৃন্দ-এর পরামর্শে ব্রিটিশদের সর্বোতভাবে সমর্থন করতে থাকে। যদিও যুদ্ধের শেষে সেই আশা ভঙ্গ হয়েছিল।
অহিংসার পুজারী গান্ধীজি, যিনি যে কোনো প্রকারে হিংসার বিরুদ্ধে ছিলেন, তিনি কেন রক্তক্ষয়ী, হিংসাত্মক প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সমর্থন করলেন তা নিশ্চয়ই বিষ্ময়কর। যুক্তি হল যুদ্ধের শেষে ব্রিটিশরা ভারতকে স্বায়ত্বশাসন উপহার দেবে। হিংসাত্মক যুদ্ধে ব্রিটিশকে সমর্থন করা যায়, কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামে হিংসার প্রবেশ কোনোভাবেই তিনি বরদাস্ত করেননি, গান্ধীজির রাজনীতি বরাবর এইরকম স্ববিরোধে রহস্যময় থেকেছে।
অপরদিকে হোম রুল আন্দোলন (1916 - 1917) হল প্রথম বিশ্বযুদ্ধের সময় সংঘটিত একটি গুরুত্বপূর্ন ঘটনা।
এই অধ্যায়ে লক্ষ্ণৌ চুক্তি ও হোমরুল আন্দোলন নিয়ে আলোচনা করা হল।