Physical and Chemical Properties of Matters পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
পৃথিবীতে অনেক মৌলিক ও যৌগিক পদার্থ আছে যারা সাধারন চোখে দেখতে একইরকম, কিন্তু অন্য পদার্থের সঙ্গে তাদের আচরন আলাদা আলাদা হয়।
আমরা জলকে একটি বর্নহীন, গন্ধহীন তরল হিসেবে চিনি। কিন্তু জলের মতো বর্নহীন ও গন্ধহীন তরল আরো অনেক আছে। কোনো একটি তরলকে না জেনে জল ভেবে পান করলে মানুষের মৃত্যু হতে পারে।
তাহলে আমরা বুঝব কীভাবে, ঐ তরলটি জল কিনা?
আসলে, শুধু বর্ন বা গন্ধের মতো বাইরের বৈশিষ্ট্য দিয়ে কোনো পদার্থকে সঠিকভাবে সনাক্ত করা যায় না। পদার্থটিকে সঠিকভাবে সনাক্ত করতে গেলে তার ভিতরের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কেও জানতে হয়।
- বর্ন, গন্ধ, স্বাদ, স্পর্শের অনুভূতি - ইত্যাদি বাহ্যিক বৈশিষ্ট্যগুলিকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়।
- কোনো পদার্থের রাসায়নিক গঠন অনুযায়ী তার রাসায়নিক বৈশিষ্ট্যকে পদার্থটির রাসায়নিক ধর্ম বলা হয়।
এই অধ্যায়ে আমরা পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে বিস্তারিত জানব।