Mineral and Energy Resources of India ভারতের খনিজ ও শক্তি সম্পদ
যা মানুষ ও পরিবেশের চাহিদা পূরন করে এবং প্রয়োজন মেটায় তাই হল সম্পদ।
- কার্যকারিতা তত্ত্বের জনক এরিচ ওয়ালটার জিয়ারম্যান - এর মত অনুসারে সম্পদ কোনো বস্তু বা শক্তি নয়, সম্পদ হল কোনো বস্তু বা শক্তির মধ্যে নিহিত কার্যকরী ক্ষমতা। কয়লা মাটির মধ্যে থাকাকালীন সম্পদ নয়, সেটি যখন মানবসভ্যতায় ব্যবহৃত হয় তখন সম্পদ হয়ে ওঠে।
- জার্মান অর্থনীতিবিদ জিয়ারম্যান-এর লেখা বিখ্যাত বই - 'World Resources and Industries' ।
- কোনো একটি বস্তু বা শক্তি তার উপযোগিতা, চাহিদা, সহজলভ্যতা এবং গ্রহনযোগ্যতা - এই গুনগুলির কারনে সম্পদ হয়ে ওঠে।
- সমস্ত সম্পদ-এর জননী হল প্রকৃতি।