Indian Geography

Natural Plants of India ভারতের স্বাভাবিক উদ্ভিদ

    মানুষের প্রত্যক্ষ যত্ন, পরিচর্যা ছাড়াই যে সমস্ত উদ্ভিদ কোনো স্থানের ভূ-প্রকৃতি, জলবায়ু ও মাটি অনুযায়ী বেড়ে ওঠে ও প্রাকৃতিকভাবে জীবজন্তু ও পাখিদের দ্বারা বংশবিস্তার করে তাদের স্বাভাবিক উদ্ভিদ বা Natural Plants বলে।

    কোনো স্থানের স্বাভাবিক উদ্ভিদ ও বনভূমির বিস্তার নির্ভর করে সেই স্থানের জলবায়ু, ভূ-প্রকৃতি ও মাটির উপর।

    ভারতে প্রধানত ছয় প্রকার স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়-

    1. ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ
    2. ক্রান্তীয় পর্নমোচী উদ্ভিদ
    3. ক্রান্তীয় মরু উদ্ভিদ
    4. গুল্ম ও তৃনজাতীয় উদ্ভিদ
    5. পার্বত্য উদ্ভিদ
    6. ম্যানগ্রোভ উদ্ভিদ
    চিরহরিৎ উদ্ভিদ

    যে সমস্ত উদ্ভিদ সারাবছর সবুজ থাকে, কোনো বিশেষ ঋতুতে সব পাতা ঝরিয়ে ফেলে না তাদের চিরহরিৎ উদ্ভিদ বলা হয়।

    পর্নমোচী উদ্ভিদ

    যে সমস্ত উদ্ভিদ বছরের কোনো বিশেষ সময়ে পাতা ঝরিয়ে ফেলে তাদের পর্নমোচী উদ্ভিদ বলা হয়।

    উদ্ভিদ-এর বর্ষবলয়

    বহুবর্ষজীবী উদ্ভিদের কান্ডের অনুভূমিক প্রস্থচ্ছেদ করলে কতকগুলি সমকেন্দ্রীয় বৃত্তাকার স্তর দেখতে পাওয়া যায়। সাধারনত উদ্ভিদের পার্শ্বীয় ভাজক কলার বৃদ্ধির জন্য প্রত্যেক বছর বলয় গঠিত হয়।

    প্রতিটি বলয়ের অন্তর্ভাগকে early wood এবং ঘনতর বহির্ভাগকে late wood বলা হয়।

    উদ্ভিদের বর্ষবলয় দেখে আনুমানিক বয়স জানতে পারা যায়

    বর্ষবলয়ের সাহায্যে উদ্ভিদের বয়স নির্নয়-এর বিজ্ঞানকে Dendrochronology বলে।

    কিছু তথ্য

    • FSI - Forest Service of India
    • ভারতের অরন্য গবেষনাকেন্দ্র - উত্তরাখন্ড রাজ্যের দেরাদুন।
    • ভারতের প্রথম জাতীয় অরন্যনীতি বা বনসংরক্ষন নীতি - 1952 খ্রী. ।
    • মোট অরন্যের পরিমানে প্রথম - মধ্যপ্রদেশ।
    • শতকরা অরন্যের পরিমানে প্রথম অঙ্গরাজ্য - মিজোরাম।
    • শতকরা অরন্যের পরিমানে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল - লাক্ষাদ্বীপ।
    • সর্বাধিক ম্যানগ্রোভ অরন্য - পশ্চিমবঙ্গ।
    • বিশ্বের একমাত্র ভাসমান বনভূমি - মনিপুর রাজ্যের লোকটাক হ্রদের উপর "কেইবুল লামজাও"।
    • ভারতের প্রথম বনমহোৎসব পালন করেন - কানাইলাল মানিকলাল মুন্সি।
    • বিশ্ব অরন্য দিবস - 21 মার্চ।
    • জাতীয় অরন্য সপ্তাহ - 8 জুলাই থেকে 14 জুলাই।
    • ভারতের বনভূমি সংরক্ষন আইন - 1980 খ্রী. ।