Soil of India ভারতের মাটি
মাটির সংজ্ঞাঃ
ভূত্বকের উপরের স্তরে শিলা ক্ষয়ীভূত ও সুক্ষ্ম হয়ে, উদ্ভিদ জন্মানোর উপযোগী যে স্তর তৈরি হয় তাকে মাটি বলে।
উপাদান ও উর্বরতা অনুসারে মাটির প্রকারভেদঃ
- পেডোক্যাল মৃত্তিকাঃ চুনের ভাগ বেশি, অম্লের ভাগ কম, রঙ ধূসর অথবা কালো, স্বল্প ও মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পাওয়া যায়, উর্বর মৃত্তিকা।
- পেডালফার মৃত্তিকাঃ চুনের ভাগ কম, অম্লের ভাগ বেশি, রঙ বাদামী, লাল বা হলুদ, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পাওয়া যায়, অনুর্বর মৃত্তিকা।
- অপসৃত মৃত্তিকা বা Transported Soil: বায়ুপ্রবাহ, জলস্রোত, হিমবাহ, বৃষ্টি ইত্যাদি দ্বারা স্থানান্তরিত হয়ে অন্যত্র সঞ্চিত হয়। উর্বর মৃত্তিকা।
ভারতের বিভিন্ন প্রকার মৃত্তিকাঃ
ভারতের সমস্ত মাটিকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যেতে পারে-
- পাললিক বা পলি মৃত্তিকা
- কৃষ্ণ মৃত্তিকা
- ল্যাটেরাইট মৃত্তিকা
- লোহিত মৃত্তিকা
- পার্বত্য মৃত্তিকা
- মরু মৃত্তিকা
- লবনাক্ত মৃত্তিকা