Indian Geography

Transport and Communication Systems of India ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা

    উন্নত পরিবহন ব্যবস্থা যে কোনো দেশের উন্নতির অন্যতম প্রধান মাধ্যম। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পন্য আমদানি-রপ্তানি, শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান, একস্থান থেকে অন্যস্থানে দ্রুত যাতায়াত, প্রতিরক্ষা ক্ষেত্রে দ্রুত যোগাযোগ, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রান ও উদ্ধারকার্য পরিচালনা - এইসব বিভিন্ন ক্ষেত্রে উন্নত পরিবহন ব্যবস্থা অত্যন্ত জরুরি।

    বিভিন্ন প্রকার পরিবহন ব্যবস্থা

     নীচের বিভিন্ন প্রকার পরিবহন ব্যবস্থার একটি তালিকা দেওয়া হলঃ

    স্থলপথ

    1. সড়কপথ
      1. গ্রাম্য সড়ক
      2. রাজ্য সড়ক
      3. জাতীয় সড়ক
    2. রেলপথ
      1. মেট্রোরেল (মাটির নীচ দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা)
      2. মনোরেল (সাধারনত ফ্লাইওভার-এর মাধ্যমে একটি মাত্র ট্র্যাকের উপর রেল যোগাযোগ ব্যবস্থা)

    জলপথ

    1. অভ্যন্তরীন জলপথ
      1. নদীপথ
      2. ক্যানাল পথ
      3. হ্রদ পথ
    2. উপকূলীয় সামুদ্রিক জলপথ
    3. আন্তর্জাতিক জলপথ
      1. নদীপথ
      2. সামুদ্রিক জলপথ

    আকাশপথ

    1. অভ্যন্তরীন আকাশপথ
    2. আন্তর্জাতিক আকাশপথ