Arrival of Europeans in India ভারতে ইউরোপীয় বনিকদের আগমন
প্রাচীনকাল থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত যথা মিশর, ইরাক, ইউরোপ-এর সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও বানিজ্যিক যোগাযোগ ছিল। ভারতের মশলার ব্যাপক চাহিদা ছিল ইউরোপে। পরবর্তীকালে ইউরোপ ও ভারতের বানিজ্য যোগাযোগ বিঘ্নিত হয়েছিল। 1498 খ্রীঃ পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। এর ফলে আবার ইউরোপ ও ভারতের যোগাযোগ স্থাপিত হয়। ভাস্কো-দা-গামা-র পথ ধরে ইউরোপের বিভিন্ন দেশ ভারতে বানিজ্য করতে আসে। যদিও পরবর্তীকালে বানিজ্যের বদলে রাজনৈতিক আধিপত্য বিস্তারই তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছিল।