Indian History

Development of Political Organisations in British India ব্রিটিশ ভারতে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের উদ্ভব ও বিকাশ

    ব্রিটিশ শাসনের প্রতি এদেশের মানুষের বিক্ষোভ ও বিদ্বেষ-এর জন্ম হতে দেরি হয়নি। বিভিন্ন বিদ্রোহ ও মহাবিদ্রোহ তার প্রমান। কিন্তু সেই বিদ্রোহগুলি ছিল ব্রিটিশ শাসনের প্রতি তাৎক্ষনিক প্রতিক্রিয়া। দেশের মানুষের ভালোমন্দ বিচার এবং সরকারের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছিল।

    রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে কয়েকটি 1857 খ্রী. মহাবিদ্রোহের আগে ও অনেকগুলি মহাবিদ্রোহের পরে গঠিত হয়েছিল। দেশে ও বিদেশে - উভয় স্থানেই এই রাজনৈতিক সংগঠনগুলির উদ্ভব হয়েছিল।

    রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিতে প্রথমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগঠিত করার চেষ্টা হয়নি। বিভিন্ন সভায় ব্রিটিশ শাসনের খারাপ দিকগুলি নিয়ে আলোচনা করা হত। সরকারের বিভিন্ন নীতির সমালোচনা ও প্রতিবাদ করা হত। সরকারের কাছে বিভিন্ন বিষয় নিয়ে দাবিও জানাতো এই প্রতিষ্ঠানগুলি।