Emergence of Islam in India and Start of Muslim Rule ভারতে ইসলামের আবির্ভাব ও মুসলিম শাসনের সূচনা
হজরত মহম্মদ দ্বারা ইসলাম ধর্মের প্রতিষ্ঠার পর আরবীয়রা আফ্রিকা, পারস্য, সিরিয়া, প্যালেস্টাইন, মিশর - প্রভৃতি দেশ দখল করে ইসলাম ধর্মকে আন্তর্জাতিক করে তোলে। ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে আরবীয়রা ভারত আক্রমন করলেও ভারতে কোনো স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। তারপর গজনীর শাসক সুলতান মামুদ একাদশ শতাব্দীর প্রথম ভাগে সিন্ধু নদীর পশ্চিমে পাঞ্জাব ও মুলতান দখল করেন। মামুদ ভারতের অভ্যন্তরে কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে না পারলেও পরবর্তী কালের জন্য মুসলিম শাসনের পথ পরিষ্কার করে দেন।
দ্বাদশ শতাব্দীর শেষভাগে গজনির শাসক মহম্মদ ঘোরি উত্তর ভারতে মুসলিম আধিপত্য বিস্তার করেন এবং ভারতে মুসলিম শাসনের সূচনা করেন।