Emergence of Mahatma Gandhi in Politics - Champaran Satyagraha, Kheda Satyagraha and Ahmedabad Labour Strike রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান - চম্পারন সত্যাগ্রহ, খেড়া সত্যাগ্রহ ও আমেদাবাদ শ্রমিক ধর্মঘট
ভারতীয় রাজনীতিতে তথা জাতীয় আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান এক অভূতপূর্ব অধ্যায়। এর আগে ও পরে আর কোনো রাজনৈতিক নেতা এত বিপুল জনপ্রিয়তা লাভ করেননি এবং প্রভাব বিস্তার করতে পারেন নি। গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলন ও রাজনীতিকে শিক্ষিত, উচ্চবিত্ত, ইংরেজী ভাষাপ্রেমী ব্যক্তিদের অতিক্রম করে দেশের অগনিত গ্রামের সাধারন মানুষের দরজায় পৌঁছে দেন। শ্রমিক-কৃষকদের অভাব-অভিযোগ ও চাহিদার সঙ্গে রাজনীতিকে যুক্ত করে রাজনীতিকে প্রসারিত করেন কলকারখানা ও চাষের জমি পর্যন্ত।
ব্রিটিশ পোশাক কোট-বুট ত্যাগ করে তিনি অতি সাধারন পোশাক পরে ও দেশীয় ভাষায় কথা বলে সাধারন মানুষের অন্তরে স্থান করে নেন। 1919 খ্রি. জাতীয় কংগ্রেসের নেতৃত্ব গ্রহন করার পর 1947 খ্রি. স্বাধীনতা লাভ পর্যন্ত দেশের রাজনীতি ও জাতীয় আন্দোলন গান্ধীজিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী, গান্ধীজির ছত্রছায়াতেই রাজনীতিতে নিজের উত্থান ঘটিয়েছেন।
- গান্ধীজি 1869 খ্রি. 2 অক্টোবর গুজরাতের পোরবন্দর-এ যোগদান করেন।
- তাঁর প্রকৃত নাম মোহনদাস গান্ধী। পিতার নাম করমচাঁদ গান্ধী এবং মায়ের নাম পুতলিবাই গান্ধী।
- গান্ধীজির স্ত্রী-র নাম কস্তুরবা গান্ধী।
- গান্ধীজি 1888 খ্রি. ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যান এবং 1891 খ্রি. ভারতে ফিরে আসেন।
- আইন ব্যবসার জন্য গান্ধীজি 1892 খ্রি. দক্ষিন আফ্রিকায় যান। সেখানেই ভারতীয় শ্রমিক ও ব্যবসায়ীদের নিয়ে গান্ধীজির রাজনৈতিক জীবন শুরু হয়।
- 1915 খ্রি. গান্ধীজি ভারতে ফিরে আসেন।