Farmers' and Tribal Agitations (till 1857) কৃষক ও আদিবাসী আন্দোলন ও বিদ্রোহ (1857 পর্যন্ত)
ব্রিটিশ বনিকদের মানদন্ড যখন রাজদন্ডরূপে দেখা দিল তখন তার ক্ষতিকর প্রভাব প্রথম পড়েছিল দেশের সাধারন কৃষক ও আদিবাসীদের উপর। আগ্রাসী ভূমি-রাজস্ব ব্যবস্থা কৃষকদের পেটে টান মেরেছিল। অন্যদিকে শিল্পের জন্য, রেলপথের জন্য অরন্যচ্ছেদ অরন্যজীবী আদিবাসীদের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল।
সাধারন শ্রমজীবী কৃষক, আদিবাসীদের বীরত্বপূর্ন আন্দোলনগুলি ছিল 1857 খ্রী. মহাবিদ্রোহের আগুন জ্বালানোর আগে আগে সলতে পাকানো। দেশের স্বাধীনতার জন্য লড়াই না হলেও ব্রিটিশ ভারতে এই আন্দোলন ও বিদ্রোহগুলি উজ্জ্বল ইতিহাস রচনা করেছে।
আমরা এই অধ্যায়ে 1857 খ্রী. আগে পর্যন্ত সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী আন্দোলন সম্পর্কে আলোচনা করব।