Non Co-operation Movement (1920) অসহযোগ আন্দোলন (1920)
অসহযোগ আন্দোলন হল গান্ধীজির নেতৃত্বে সর্বপ্রথম ভারতব্যাপী সর্বাত্মক আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সম্পূর্ন অহিংস পথে ব্রিটিশদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম। এই আন্দোলনের নীতি ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে সম্পূর্ন অসহযোগিতা - ব্রিটিশদের শিক্ষা প্রতিষ্ঠান, পন্য বর্জন এবং দেশীয় বস্ত্র ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মান। এই প্রথম সারা দেশের জনগন - শিক্ষিত ও নিরক্ষর, গ্রামীন থেকে শহুরে, ধনী-দরিদ্র, জাতি-ধর্ম নির্বিশেষে এক বৃহৎ কর্মযজ্ঞে সামিল হয়।