Primary Activities of Indian National Congress ভারতের জাতীয় কংগ্রেস-এর প্রাথমিক কার্যপদ্ধতি
1885 খ্রী. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পরেই এই প্রতিষ্ঠান ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নামেনি। প্রথমে তারা ব্রিটিশ শাসনের গুনগান করত, সরকারের প্রতিনিধিরাও কংগ্রেসের অধিবেশনে যোগদান করে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। ব্রিটিশ সরকার প্রথমে কংগ্রেসকে তাদের পক্ষে কোনো বিপদসংকেত বলে মনে করত না।
কংগ্রেসের প্রতি সরকারের প্রাথমিক মনোভাব নীচের তালিকায় দেওয়া হল -
- প্রথম প্রথম সরকার কংগ্রেসকে গুরুত্ব দিত না। বড়লাট লর্ড ডাফরিন 1886 খ্রী. ভারত সচিব লর্ড ক্রস-কে লিখেছিলেন - "কংগ্রেস হল ইটন বা হ্যারোর বিতর্কসভা" ।
- সময়ের সঙ্গে কংগ্রেসের সরকারের সমালোচনামূলক প্রচার বৃদ্ধি পায়। সরকার এইধরনের প্রচারকে রাজদ্রোহ বলে মনে করত।
- কংগ্রেস সম্পর্কে সরকারের মনোভাব ধীরে ধীরে পাল্টাতে থাকে। তারা কংগ্রেসকে, "বাঙালি সংগঠন", "বাবুশ্রেনির সংগঠন", "হিংস্র দূর্বৃত্তের দল" - ইত্যাদি আখ্যা দিতে থাকে।
- কংগ্রেসকে সরকার "দেশদ্রোহ সৃষ্টির কারখানা" বলেও অভিহিত করেছিল।
- বড়লাট লর্ড কার্জন কংগ্রেসের বিনাশকে তাঁর অন্যতম উচ্চাশা বলে মনে করতেন।
- কংগ্রেসের গতিরোধ করার জন্য ব্রিটিশ সরকার হিন্দু-মুসলিম সাম্প্রদায়িকতাকে উস্কানি দিতে থাকে।