Revolutionary Religion Movement প্রতিবাদী ধর্ম আন্দোলন
In Vedic society, the influence and prestige of the Brahmins and caste differences had increased to such an extent that the other three classes of society namely - Kshatriyas, Vaishyas and Shudras became enslaved to the Brahmins. There was a growing demand in society for a non-caste religious philosophy.
Vedic society used to sacrifice a lot of animals for Yagya. As a result, there was a shortage of animal power in agriculture. Against animal slaughter, a religion preaching the message of non-violence became necessary.
The various interpretations of Vedic Hindu rules, rituals and way of life had become so complex that it was becoming incomprehensible to the common man. It was becoming quite difficult for the common man to live his daily life according to the rules of religion. There was a need for a religion that would guide us in a simple way of living.
For all these reasons, Buddhism and Jainism arose in India in the 6th century BC, which led the people to a new path.
Since Buddhism and Jainism arose as a protest against the religious, social and economic characteristics based primarily on Vedic Hinduism, they are called protestant religious movements.
বৈদিক সমাজে ব্রাহ্মনদের প্রভাব-প্রতিপত্তি ও জাতিভেদ এতটাই বেড়ে গিয়েছিল যে, সমাজের অন্য তিন শ্রেনী যথা - ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্ররা ব্রাহ্মনদের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। সমাজে একটি জাতিভেদহীন ধর্মীয় দর্শনের চাহিদা বাড়ছিল।
বৈদিক সমাজে যাগযজ্ঞের জন্য প্রচুর পশুবলি হত। এর ফলে কৃষিকার্যে পশুশক্তির অভাব দেখা দিচ্ছিল। পশুহত্যার বিরুদ্ধে, অহিংসার বাণী প্রচারকারী কোনো ধর্মের প্রয়োজন হয়ে পড়েছিল।
বৈদিক হিন্দু ধর্মের নিয়মকানুন, আচার অনুষ্ঠান ও জীবনযাপনের বিভিন্ন ব্যাখ্যা এতটাই জটিল হয়ে পড়েছিল যে, সাধারন মানুষের কাছে তা দুর্বোধ্য হয়ে যাচ্ছিল। ধর্মের নিয়মকানুন অনুযায়ী সাধারন মানুষের দৈনন্দিন জীবনযাপন করাও যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছিল। এমন একটি ধর্মের প্রয়োজন হয়ে পড়ছিল, যে ধর্ম সহজ সরল ভাবে জীবনযাপনের দিশা দেখাবে।
এই সমস্ত কারনের জন্য খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উৎপত্তি হয়েছিল, যে ধর্মদুটি মানুষকে নতুন পথ দেখিয়েছিল।
যেহেতু মূলতঃ বৈদিক হিন্দু ধর্মের উপর ভিত্তি করে গড়ে ওঠা ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভব হয়েছিল, তাই একে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন বলা হয়।