West Bengal Geography

Agriculture in West Bengal পশ্চিমবঙ্গের কৃষিকাজ

    পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ (প্রায় 70%) কৃষিকাজের সাথে যুক্ত।

    পশ্চিমবঙ্গের কৃষিজ ফসলকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়-

    1. উৎপাদনের সময় অনুযায়ীঃ
      • খারিফ শস্য - যে সমস্ত ফসল বর্ষাকালে চাষ করা হয় ও শীতের আগে কাটা হয়
      • রবি শস্য - যে সমস্ত ফসল শীতে চাষ করা হয় ও গ্রীষ্মের আগে কাটা হয়
      • জায়িদ শস্য - যে সমস্ত শস্য গ্রীষ্মের প্রথমে চাষ করা হয় ও বর্ষার আগে কাটা হয়
    2. ব্যবহার অনুযায়ীঃ
      • খাদ্য শস্য (প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করা হয়)
        • দানাশস্য - ধান, গম
        • ডাল জাতীয় শস্য - বিউলি, মুসুর, মুগ, ছোলা
      • অর্থকরী শস্য (বানিজ্যিকভাবে অর্থ উপার্জন করা হয়)
        • বাগিচা ফসল - চা, কফি, তামাক, সিঙ্কোনা
        • তন্তু ফসল - পাট, কার্পাস

    এই অধ্যায়ে খাদ্য শস্য হিসেবে ধান, বাগিচা ফসল হিসেবে চা এবং তন্তু ফসল হিসেবে পাট সম্পর্কে আলোচনা করা হবে।