Climate of West Bengal পশ্চিমবঙ্গের জলবায়ু
পশ্চিমবঙ্গে জলবায়ু ও ঋতুর যথেষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
- রাজ্যের উত্তরে পার্বত্য অঞ্চলে খুব বেশি বৃষ্টিপাত হয় এবং সারাবছর কম তাপমাত্রা থাকে।
- এই রাজ্যের পশ্চিমে খুব কম বৃষ্টি হয় এবং শীত-গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয়।
- সমভূমি অঞ্চলে যথেষ্ট বৃষ্টিপাত হয় এবং আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক মৃদু শীত থাকে।
- উপকূলীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং প্রায় সারা বছর গ্রীষ্ম ও শীতকালে খুব মৃদু শীত থাকে।
অর্থাৎ সাধারনভাবে পশ্চিমবঙ্গে ক্রান্তীয় উষ্ণ মৌসুমী জলবায়ু বিরাজ করে।
পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলা বরাবর কর্কটক্রান্তি রেখা চলে গেছে। তাই, উত্তরের পার্বত্য অঞ্চল বাদ দিলে, সারাবছরই পশ্চিমবঙ্গে মূলত উষ্ণ আবহাওয়া বিরাজ করে।