Tourism in West Bengal পশ্চিমবঙ্গের পর্যটন
পর্যটন
অবসর সময়ে মানসিক বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে আকর্ষনীয় স্থানে স্বল্প সময়ের জন্য গমনকে পর্যটন বলা হয়। পর্যটনকারী ব্যক্তিকে পর্যটক বলা হয়।
- পর্যটনের মাধ্যমে কোনো স্থানের প্রকৃতি, পরিবেশ, সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, জীবনযাপন, খাদ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করা যায়।
- একটি দেশের মধ্যে অভ্যন্তরীন পর্যটন দেশের সঙ্গে একাত্মতাবোধ গড়ে তুলতে সাহায্য করে।
- কোনো স্থানে বহু পর্যটকের আগমন সেই স্থানের অর্থনীতিকে সমৃদ্ধ করে।
- পর্যটকদের স্বাচ্ছন্দ্যের জন্য পর্যটন স্থানের পরিবহন ব্যবস্থা, পরিকাঠামো ও সুযোগ-সুবিধার উন্নয়ন ঘটে। এতে স্থানীয় অধিবাসীরা উপকৃত হন।
- হোটেল, রেস্টুরেন্ট, পার্ক, খেলাধূলা - ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থান হয়।
পর্যটন স্থানের বৈচিত্র্য
বিভিন্ন কারনে মানুষ পর্যটন করতে যায়। সেগুলি হল-
- প্রাকৃতিক সৌন্দর্য - পাহাড়-পর্বত, ঝরনা, জলপ্রপাত, সমুদ্র, অরন্য ইত্যাদির সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে, মানসিক প্রশান্তি দেয়।
- বন্যপ্রানীর প্রতি ভালোবাসা - অভয়ারন্য, জাতীয় উদ্যান, চিড়িয়াখানা ইত্যাদি স্থানে বন্যপ্রানীদের দেখতে প্রচুর পর্যটক ভিড় করে।
- ঐতিহাসিক ও ঐতিহ্যময় স্থান - প্রাচীন কোনো স্থানের ইতিহাস জানতে, সেখানকার ঐতিহ্য, স্থাপত্য, ভাস্কর্য নিজের চোখে দেখতে মানুষ ঐতিহাসিক স্থানগুলিতে পর্যটন করে।
- ধর্মস্থান - প্রচুর মানুষ ধর্মাচরনের জন্য ও পুন্যলাভের জন্য বহু মানুষ ধর্ম ও তীর্থস্থানগুলিতে ভ্রমন করে।