Towns of West Bengal পশ্চিমবঙ্গের শহর
শহর
Indian Census Commission অনুযায়ী, 5000 এর বেশি জনসংখ্যা, প্রতি বর্গকিলোমিটারের 400 জনের বেশি জনঘনত্ব, 75% এর বেশি মানুষ কৃষিকাজ ছাড়া অন্য পেশায় নিযুক্ত এবং পৌরসভা দ্বারা পরিচালিত জনপদকে শহর বলা হয়।
অর্থাৎ শহর হিসেবে পরিগনিত হওয়ার শর্তগুলি হল-
- জনসংখ্যা সংক্রান্ত শর্ত
- 5000 এর বেশি জনসংখ্যা
- প্রতি বর্গকিলোমিটারে 400 জনের বেশি জনসংখ্যা
- 75% এর বেশি মানুষ কৃষিকাজ ব্যতীত অন্য পেশায় নিযুক্ত
- প্রশাসনিক শর্ত
- পৌরসভা বা পৌরনিগম দ্বারা পরিচালিত, অথবা
- সেনানিবাস দ্বারা পরিচালিত
উপরের শর্তগুলি অনুসারে ভারতের শহরগুলিকে দুইভাগে ভাগ করা যায়ঃ
Census Town ও Statutory Town
- আদমসুমারি শহর (Census Town) - 1 নং এর সব শর্ত পূরন করেও গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শহর।
- বিধিবদ্ধ শহর (Statutory Town) - 1 নং এর সব শর্ত পূরন না করেও 2 নং এর কোনো একটি প্রশাসন দ্বারা পরিচালিত শহর।
নগর (City) ও মহানগর (Metrocity)
- নগর - যে শহরে জনসংখ্যা এক লক্ষের বেশি তাকে নগর বা city বলা হয়।
- মহানগর - যে শহরে জনসংখ্যা দশ লক্ষের বেশি তাকে মহানগর বা metrocity বলা হয়।