৩০ জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক গ্রহাণু দিবস (International Asteroid Day) পালিত হয়। জাতিসংঘ ২০১৬ সালে এই দিবস ঘোষণা করে, যার মূল উদ্দেশ্য গ্রহাণুর আঘাতজনিত ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্ল্যানেটারি ডিফেন্স বা পৃথিবী রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। দিবসটি ১৯০৮ সালের ৩০ জুন রাশিয়ার সাইবেরিয়ায় সংঘটিত টুঙ্গুস্কা (Tunguska) গ্রহাণু বিস্ফোরণের স্মরণে পালিত হয়। এছাড়া, ১৩ এপ্রিল ২০২৯-এ গ্রহাণু 99942 Apophis-এর পৃথিবীর নিকট দিয়ে অতিক্রম উপলক্ষে জাতিসংঘ ২০২৯ সালকে ‘আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও প্ল্যানেটারি ডিফেন্স বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।