To strengthen international trade, Russia will construct a railway line between Astara in Azerbaijan and Rasht in Iran as part of the "International North-South Transport Corridor." This will reduce the transportation time and cost between Mumbai in India and Moscow in Russia by approximately 30%.
International North-South Transport Corridor (INSTC)
The International North-South Transport Corridor (INSTC) is a 7,200-kilometer-long multi-modal transport route that connects India with Europe and Central Asia through ships, railways, and roads. It starts from Mumbai in India, reaches the port of Bandar Abbas in Iran on the Persian Gulf, crosses the Caspian Sea to Azerbaijan (Baku) or Russia (Astrakhan), and extends to Moscow and Saint Petersburg to access Northern Europe. It bypasses the Suez Canal route.
আন্তর্জাতিক বানিজ্য শক্তিশালী করতে "আন্তর্জাতিক নর্থ সাউথ ট্র্যান্সপোর্ট করিডোর"-এর অংশ হিসেবে আজেরবাইজানের আস্তারা ও ইরানের রাশ্ত-এর মধ্যে রেল পথ নির্মান করবে রাশিয়া। এর ফলে ভারতের মুম্বাই ও রাশিয়ার মস্কোর মধ্যে পরিবহনের সময় ও খরচ প্রায় ৩০% কমে যাবে।
আন্তর্জাতিক নর্থ সাউথ ট্র্যান্সপোর্ট করিডোর (INSTC)
আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর (আইএনএসটিসি) হলো একটি ৭,২০০ কিলোমিটার দীর্ঘ বহুমুখী পণ্য পরিবহন পথ, যা জাহাজ, রেল এবং সড়কপথের মাধ্যমে ভারতকে ইউরোপ ও মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করে। এটি ভারতের মুম্বাই থেকে শুরু হয়ে পারস্য উপসাগরের ইরানের বন্দর আব্বাস বন্দরে পৌঁছায়, সেখান থেকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে আজারবাইজান (বাকু) বা রাশিয়াতে (আস্ত্রাখান) যায় এবং উত্তর ইউরোপে প্রবেশের জন্য মস্কো ও সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত বিস্তৃত হয়। এটি সুয়েজ খাল পথকে এড়িয়ে চলবে।