Freedom Fighter Bhai Parmanand Ahead of His 150th Birth Anniversary স্বাধীনতা সংগ্রামী ভাই পরমানন্দের ১৫০তম জন্মবার্ষিকী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৯তম পর্বে ভারতের স্বাধীনতা সংগ্রামী ভাই পরমানন্দের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। আগামী ৪ নভেম্বর তাঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জানতে এবং তাঁর অবদান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ভাই পরমানন্দ আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং গদর পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং লালা হরদয়ালকে আমেরিকায় যেতে উৎসাহিত করেন। স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য ব্রিটিশ সরকার তাঁকে আন্দামানের সেলুলার জেলে (কালাপানি) বন্দি করে।
তাঁর কারাবাসের অভিজ্ঞতা নিয়ে লেখা ‘আপবীতি: কালে পানি কি কারাবাস কাহানি’ গ্রন্থে ব্রিটিশ শাসনামলে স্বাধীনতা সংগ্রামীদের দুর্ভোগ ও আত্মত্যাগের বিবরণ পাওয়া যায়। কারামুক্তির পর তিনি শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ করেন এবং বিপ্লবী ভগৎ সিংয়ের শিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন।