DocStore Login

Notifications

    Simon Commission

    সাইমন কমিশন

    29 Nov 2024   Updated: 29 Nov 2024

    • 1919 খ্রি. মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার নিয়ে ভারতীয়দের ক্রমাগত ক্ষোভ ও আন্দোলনের ফলে 1927 খ্রি. জন সাইমন এর নেতৃত্বে সাতজন-এর একটি কমিশন ভারতে আসে। এই কমিশন সাইমন কমিশন নামে খ্যাত।
    • এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। এই কমিশন গঠনের সময়েই 1927 খ্রি. ভারত সচিব বার্কেনহেড সংবিধান রচনায় ভারতীয়দের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলেন। ভারতীয়দের জন্য শাসন সংস্কারের উদ্যোগে কোনো ভারতীয় না থাকা জাতীয় অপমান হিসেবে গন্য করা হয়।
    • এর ফলে ভারতের তৎকালীন সমস্ত প্রধান সংগঠন যথা - জাতীয় কংগ্রেস, মুসলিম লিগ, হিন্দু মহাসভা ও নরমপন্থী লিবারেল ফেডারেশন এই কমিশন বয়কট করে।
    • 1928 খ্রি. 3 ফেব্রুয়ারি বোম্বাই-তে কমিশনকে কালো পতাকা দেখিয়ে "সাইমন গো ব্যাক" বা "সাইমন ফিরে যাও" স্লোগান দেওয়া হয়।
    1928 খ্রি. 30 অক্টোবর লাহোর-এ সাইমন কমিশনের বিরুদ্ধে একটি প্রচারে লালা লাজপত রাই পুলিশের দ্বারা প্রবলভাবে প্রহৃত হন। 17 নভেম্বর তাঁর মৃত্যু হয়।
    • কোনো বিরোধিতাই সাইমন কমিশনকে টলাতে পারেনি। 1930 খ্রি. প্রকাশিত এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1935 খ্রি. ভারত শাসন আইন রচিত হয়।
    • সাইমন কমিশনের প্রতিক্রিয়া স্বরূপ জাতীয় কংগ্রেস "পূর্ন স্বাধীনতা"র প্রস্তাব গ্রহন করে।

    More Study Materials