DocStore Login

Notifications

    WBPSC Food SI Exam 2024 (Shift 2)

    Full Marks: 100 Time: 90 minutes

     
    • View correct option
    1.
    পাইপ A এবং B, 10 ঘণ্টা ও 15 ঘণ্টায় যথাক্রমে একটি ট্যাঙ্ক পূর্ণ করে। তারা একত্রে কত ঘণ্টায় ট্যাঙ্কটি পূর্ণ করবে ?
    (A)
    \(12 {1 \over 2}\) ঘণ্টা
    (B)
    6 ঘণ্টা
    (C)
    5 ঘণ্টা
    (D)
    4 ঘণ্টা
    2.
    জলদাপাড়া অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত
    (A)
    আসাম
    (B)
    ওড়িশা
    (C)
    পশ্চিমবঙ্গ
    (D)
    নাগাল্যান্ড
    3.
    2023 সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন :
    (A)
    জেমস ক্যামেরন
    (B)
    ওরহান পামুক
    (C)
    জন ফসে
    (D)
    বেন ওকরি
    4.
    কোনো স্কুলের ছাত্রছাত্রীদের 60% ছাত্রী। যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয়
    (A)
    1150
    (B)
    1100
    (C)
    1200
    (D)
    1050
    5.
    সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায়
    (A)
    প্রোটিন
    (B)
    আয়োডিন
    (C)
    নিকোটিন
    (D)
    ভিটামিন
    6.
    দেওয়ানির সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়
    (A)
    1764
    (B)
    1765
    (C)
    1771
    (D)
    1772
    7.
    ভারতবর্ষের সর্বোচ্চ বীমা নিয়ন্ত্রক সংস্থার নাম হল
    (A)
    IRDA
    (B)
    PFDA
    (C)
    CRIDA
    (D)
    CRISIL
    8.
    পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে যে দেশটির সীমানা নির্ধারণ করে
    (A)
    ইন্দোনেশিয়া
    (B)
    শ্রীলঙ্কা
    (C)
    থাইল্যান্ড
    (D)
    মালদ্বীপ
    9.
    বঙ্গের থেকে পোর্তুগিজগণকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন
    (A)
    মীর জুমলা
    (B)
    শায়েস্তা খান
    (C)
    মীর কাসিম
    (D)
    ফয়েজ খান
    10.
    হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে
    (A)
    1818
    (B)
    1817
    (C)
    1819
    (D)
    1820
    11.
    যদি 78 সংখ্যাটিকে তিনটি অংশে বিভক্ত করা হয়, যাদের অনুপাত 1:\(1 \over 3\):\(1 \over 6\), তবে মধ্যপদটি হয়
    (A)
    \(9 {1 \over 3}\)
    (B)
    13
    (C)
    \(17 {1 \over 3}\)
    (D)
    \(18 {1 \over 3}\)
    12.
    ব্রিটিশশাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়
    (A)
    1910
    (B)
    1911
    (C)
    1912
    (D)
    1913
    13.
    স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় যে সালে
    (A)
    1951
    (B)
    1952
    (C)
    1953
    (D)
    1954
    14.
    280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিমি/ঘণ্টা বেগে গতিশীল। 220 মিটার দৈর্ঘ্যের একটি প্লাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে ?
    (A)
    45 সেকেন্ড
    (B)
    30 সেকেন্ড
    (C)
    40 সেকেন্ড
    (D)
    35 সেকেন্ড
    15.
    সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয়
    (A)
    সুনামি সতর্কীকরণ
    (B)
    ভূকম্পন পরিমাপ
    (C)
    অগ্ন্যুৎপাত
    (D)
    ঘূর্ণি ঝড় সতর্কীকরণ
    16.
    সরল সুদে কোনো টাকার 5 বছরে 1350 টাকা সুদ ও 8 বছরে 1620 টাকা সুদ হয়৷ ওই টাকার পরিমাণ হয়
    (A)
    700 টাকা
    (B)
    800 টাকা
    (C)
    1000 টাকা
    (D)
    900 টাকা
    17.
    প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন
    (A)
    ঝাড়খণ্ড
    (B)
    যশোর
    (C)
    বরিশাল
    (D)
    নাটোর
    18.
    হিরাকুদ বাঁধ যে নদীর ওপর দেওয়া হয়েছে
    (A)
    গোদাবরী
    (B)
    কৃষ্ণা
    (C)
    কাবেরী
    (D)
    মহানদী
    19.
    নীলদর্পণ গ্রন্থটির লেখক হলেন
    (A)
    রজনীকান্ত দাস
    (B)
    দীনবন্ধু মিত্ৰ
    (C)
    মুকুন্দ দাস
    (D)
    চিত্তরঞ্জন দাস
    20.
    “পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল, এই উক্তিটি
    (A)
    অসত্য
    (B)
    সত্য
    (C)
    আংশিক সত্য
    (D)
    কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই
    21.
    2, 5, 10, 17, 26, ... সিরিজটির 25তম পদটি হয়
    (A)
    626
    (B)
    323
    (C)
    424
    (D)
    525
    22.
    বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন
    (A)
    কোফি আন্নান
    (B)
    বুট্রোস বুট্রোস ঘালি
    (C)
    আন্তোনিও গুতেরেস
    (D)
    উপরের কেউই নন
    23.
    720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল। যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয়মূল্য কত ?
    (A)
    3.25 টাকা
    (B)
    3.30 টাকা
    (C)
    3.60 টাকা
    (D)
    3:50 টাকা
    24.
    কত বছরে 3000 টাকার বাৎসরিক 12% সুদে সরল সুদ 1080 টাকা হবে?
    (A)
    3
    (B)
    \(2 {1 \over 2}\)
    (C)
    2
    (D)
    \(3 {1 \over 2}\)
    25.
    বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, বার্ষিক সরল সুদের হার হয়
    (A)
    10%
    (B)
    \(6 {1 \over 4}\) %
    (C)
    8%
    (D)
    \(12 {1 \over 2}\) %
    26.
    শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার যার জন্য দেওয়া হয়
    (A)
    শিল্পকলা
    (B)
    শান্তি
    (C)
    বিজ্ঞান ও প্রযুক্তি
    (D)
    সমাজ সেবা
    27.
    দুটি সংখ্যার অনুপাত হয় 3 : 5 এবং তাদের ল.সা.গু. হয় 225। ছোটো সংখ্যাটি হয়
    (A)
    45
    (B)
    60
    (C)
    75
    (D)
    90
    28.
    কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কো'র পক্ষ থেকে পুরস্কৃত করা হয়
    (A)
    অন্ধ্রপ্রদেশ
    (B)
    তামিলনাডু
    (C)
    পশ্চিমবঙ্গ
    (D)
    আসাম
    29.
    বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতি হলে, ক্রয়মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে ?
    (A)
    25%
    (B)
    15%
    (C)
    \(16 {2 \over 3}\) %
    (D)
    \(16 {1 \over 3}\) %
    30.
    শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু ছিলেন
    (A)
    গুরু তেগ বাহাদুর
    (B)
    গুরু হরগোবিন্দ
    (C)
    গুরু গোবিন্দ সিং
    (D)
    গুরু হর কিষান
    31.
    যদি 18টি চেয়ারের ক্রয়মূল্য 16টি চেয়ারের বিক্রয়মূল্যের সমান হয়, তখন লাভের শতকরা হার হয়
    (A)
    12.5%
    (B)
    13%
    (C)
    13.5%
    (D)
    14%
    32.
    একটি পরীক্ষায়, 93% ছাত্র পাশ করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল?
    (A)
    3700
    (B)
    3850
    (C)
    800
    (D)
    1000
    33.
    স্বত্বাধিকার বিলোপ নীতির যিনি উদ্ভাবক ছিলেন
    (A)
    লর্ড কর্নওয়ালিস
    (B)
    লর্ড ওয়েলেসলি
    (C)
    লর্ড ডালহৌসি
    (D)
    লর্ড ক্লাইভ
    34.
    যদি 738A6A সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তখন A-এর মান হয়
    (A)
    6
    (B)
    9
    (C)
    3
    (D)
    1
    35.
    যদি কোনো বস্তুর ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত হয় 5 : 6, তখন লাভের শতকরা হার হয়
    (A)
    25%
    (B)
    20%
    (C)
    18%
    (D)
    15%
    36.
    শ্রীরামপুর ত্রয়ী নামে যাঁরা পরিচিত ছিলেন
    (A)
    ক্লাইভ-ওয়াটসন-ওয়াটস
    (B)
    কেরি-মার্শমান-ওয়ার্ড
    (C)
    লাল-বাল-পাল
    (D)
    হেস্টিংস-কর্নওয়ালিস-শোর
    37.
    যদি A-এর 1/3 = B-এর 75% = C-এর 0.6, তখন A:B:C হয়
    (A)
    9: 5:4
    (B)
    9: 4:5
    (C)
    4:5: 9
    (D)
    5: 9:4
    38.
    গুটি বসন্তের টিকার আবিষ্কারকের নাম হল
    (A)
    জোসেফ লিস্টার
    (B)
    রোনাল্ড রস
    (C)
    এডওয়ার্ড জেনার
    (D)
    জোনাস সক
    39.
    কোনো বস্তুর ক্রয়মূল্যের উপর দুবার ক্রমাগত ডিস্কাউন্ট 10% ও 20% দিলে ওই বস্তুর বিক্রয়মূল্য হয় 720 টাকা। ওই বস্তুর ক্রয়মূল্য হয়
    (A)
    1000 টাকা
    (B)
    1200 টাকা
    (C)
    900 টাকা
    (D)
    1100 টাকা
    40.
    দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি প্রত্যেক সংখ্যা 4 করে বৃদ্ধি পায়, তখন তাদের অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির অন্তর হয়
    (A)
    8
    (B)
    6
    (C)
    2
    (D)
    4
    41.
    যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 10% হ্রাস পায়, তখন ভগ্নাংশটির মান হয় হয় 16/21 । মূল ভগ্নাংশটি হয়
    (A)
    5/7
    (B)
    4/7
    (C)
    2/5
    (D)
    3/5
    42.
    অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হলেন
    (A)
    বৌধায়ন
    (B)
    চাণক্য
    (C)
    পাণিনি
    (D)
    পতঞ্জলি
    43.
    আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত
    (A)
    ঝাড়খণ্ড
    (B)
    রাজস্থান
    (C)
    আফগানিস্তান
    (D)
    বিহার
    44.
    “ডিসকভারি অফ ইন্ডিয়া' গ্রন্থটির লেখক হলেন
    (A)
    মহাত্মা গান্ধী
    (B)
    কালিদাস
    (C)
    জওহরলাল নেহেরু
    (D)
    বাদশাহ খান
    45.
    দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত 3 : ৪ এবং তাদের উচ্চতার অনুপাত হয় 2:3 । তাদের ব্যাসার্ধের অনুপাত হয়
    (A)
    3 : 8
    (B)
    4:3
    (C)
    2:3
    (D)
    3 : 4
    46.
    64-এর 5/8 + ?-এর 30% = 121
    (A)
    270
    (B)
    250
    (C)
    125
    (D)
    225
    47.
    ভারতের দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম হল
    (A)
    কৃষ্ণা ও গোদাবরী
    (B)
    ব্রহ্মপুত্র এবং গঙ্গা
    (C)
    শোন ও চরল
    (D)
    নর্মদা এবং তাপ্তি
    48.
    যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়, তবে বৃত্তটির ক্ষেত্রফলের বৃদ্ধির শতাংশ হয়
    (A)
    17
    (B)
    21
    (C)
    12
    (D)
    15
    49.
    ইন্সুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয়
    (A)
    লিভার
    (B)
    প্যানক্রিয়াস
    (C)
    পাকস্থলী
    (D)
    মস্তিষ্ক
    50.
    যখন √2x-এর 5% হয় 0.01, তখন x-এর মান হবে
    (A)
    0.03
    (B)
    0.02
    (C)
    0.01
    (D)
    0.05
    51.
    450 টাকাকে A, B এবং C-এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যে A : B = 2 : 3 এবং B : C = 6:51 C-এর ভাগ হয়
    (A)
    90 টাকা
    (B)
    100 টাকা
    (C)
    150 টাকা
    (D)
    120 টাকা
    52.
    যদি ab, bc, x ও \(x^2\) অনুপাতে থাকে, তখন x-এর মান নির্ণয় করো, যেখানে কোনো সংখ্যাটি শূন্য নয়
    (A)
    \(a^2c\)
    (B)
    c²a
    (C)
    ac
    (D)
    a²c²
    53.
    5.76 ও 2.3 -এর অন্তর হয়
    (A)
    2.54
    (B)
    3.73
    (C)
    3.46
    (D)
    3.43
    54.
    রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় প্রতিবছরের
    (A)
    25 অক্টোবর
    (B)
    24 অক্টোবর
    (C)
    5 সেপ্টেম্বর
    (D)
    4 জুলাই
    55.
    নিম্নলিখিত সংখ্যাগুলির শেষ পদটি নির্ণয় করো : 230, 246, 271, 307, ?
    (A)
    412
    (B)
    356
    (C)
    518
    (D)
    612
    56.
    কালাজ্বরের টিকার আবিষ্কারকের নাম হল
    (A)
    অমলেশ ত্রিপাঠি
    (B)
    উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
    (C)
    হরগোবিন্দ খোরানা
    (D)
    শান্তি স্বরূপ ভাটনাগর
    57.
    মেগাস্থেনেস দ্বারা লিখিত গ্রন্থের নাম
    (A)
    মিলিন্দ পানহো
    (B)
    ইন্ডিকা
    (C)
    পেরিপ্লাস
    (D)
    তারিখ
    58.
    এক ব্যক্তি এক ডজন জিনিস P টাকায় কেনে এবং একটি জিনিস P/8 টাকায় বিক্রি করে। তার শতকরা লাভ হয়
    (A)
    30%
    (B)
    40%
    (C)
    50%
    (D)
    60%
    59.
    ‘দাক্ষিণাত্যের ক্ষত' কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল ?
    (A)
    আকবর
    (B)
    বাবর
    (C)
    আওরংজেব
    (D)
    শাহ জাহান
    60.
    (1/4) × (1/49) ÷ (25/121) এর বর্গমূল হয়
    (A)
    11/5
    (B)
    11/70
    (C)
    7/11
    (D)
    11/7
    61.
    কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেন তিনি হলেন
    (A)
    আকবর
    (B)
    শের শাহ
    (C)
    বাবর
    (D)
    আওরংজেব
    62.
    এক ব্যক্তি 120 টাকায় দুটি চেয়ারের প্রত্যেকটি বিক্রি করে এবং একটি চেয়ারে 25% লাভ করে ও অন্যটিতে 25% ক্ষতি করে। মোট তার ক্ষতি হয় (টাকায়)
    (A)
    20
    (B)
    16
    (C)
    25
    (D)
    30
    63.
    একটি ডিস্কাউন্ট, যা তিনটি ক্রমাগত ডিস্কাউন্ট 25%, 20% এবং 10%-এর সমান হয়, তা হবে
    (A)
    46%
    (B)
    54%
    (C)
    55%
    (D)
    45%
    64.
    10টি বস্তুর ক্রয়মূল্য যদি 16টি বস্তুর বিক্রয়মূল্যের সমান হয়, তখন শতকরা ক্ষতি হয়
    (A)
    37.5%
    (B)
    30%
    (C)
    42.5%
    (D)
    45%
    65.
    এক অশ্বশক্তি হল
    (A)
    745 watts
    (B)
    746 watts
    (C)
    750 watts
    (D)
    751 watts
    66.
    ONGC সংস্থাটি যে কাজের সঙ্গে যুক্ত
    (A)
    মহাকাশ গবেষণা
    (B)
    ওষুধ
    (C)
    তৈল অনুসন্ধান
    (D)
    প্রতিরক্ষা
    67.
    A ও B একটি কাজ 12 দিনে করে যেখানে B একা ওই কাজটি 30 দিনে শেষ করে। A একা ওই কাজটি শেষ করে
    (A)
    15 দিনে
    (B)
    18 দিনে
    (C)
    20 দিনে
    (D)
    25 দিনে
    68.
    1780 সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
    (A)
    39
    (B)
    69
    (C)
    59
    (D)
    49
    69.
    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন
    (A)
    ডেভিড ক্যামেরন
    (B)
    বরিস জনসন
    (C)
    ঋষি শুনক
    (D)
    টেরেসা মে
    70.
    নিম্নলিখিত ভিটামিনের অভাব বেরি-বেরি রোগের উৎস
    (A)
    ভিটামিন A
    (B)
    ভিটামিন B
    (C)
    ভিটামিন C
    (D)
    ভিটামিন D
    71.
    বিল গেটস এবং পল অ্যালেন এর নাম যে সংস্থাটির সাথে যুক্ত
    (A)
    Google
    (B)
    Apple
    (C)
    Microsoft
    (D)
    IBM
    72.
    যদি a * b = ab হয়, তখন 5 * 3-এর মান হয়
    (A)
    125
    (B)
    243
    (C)
    53
    (D)
    15
    73.
    কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে
    (A)
    1834
    (B)
    1835
    (C)
    1838
    (D)
    1839
    74.
    একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল। কত টাকায় বস্তুটি বিক্রি করলে ওই ব্যক্তির 30% লাভ হত?
    (A)
    2600 টাকা
    (B)
    1500 টাকা
    (C)
    1800 টাকা
    (D)
    2000 টাকা
    75.
    নিম্নলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ৷
    (A)
    মার্কিন যুক্তরাষ্ট্র
    (B)
    ইংল্যান্ড
    (C)
    চীন
    (D)
    জাপান
    76.
    \({(2.3)^3 - 0.027} \over {(2.3)^2 + 0.69 + 0.09}\) - এর মান কত?
    (A)
    0.3
    (B)
    2.3
    (C)
    1
    (D)
    2
    77.
    বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যটি ‘আড়াবাড়ি মডেল' প্রণয়ন করে
    (A)
    ওড়িশা
    (B)
    পশ্চিমবঙ্গ
    (C)
    কেরালা
    (D)
    সিকিম
    78.
    কোনো সংখ্যার 2/4 এর 1/10 অংশ যদি 240 হয়, তবে সংখ্যাটি কত?
    (A)
    12
    (B)
    1200
    (C)
    48
    (D)
    4800
    79.
    ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়
    (A)
    1935
    (B)
    1934
    (C)
    1936
    (D)
    1937
    80.
    লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত
    (A)
    সিকিম
    (B)
    মণিপুর
    (C)
    নাগাল্যান্ড
    (D)
    মিজোরাম
    81.
    দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে। কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে ?
    (A)
    10 লিটার
    (B)
    7 লিটার
    (C)
    5 লিটার
    (D)
    3 লিটার
    82.
    একটি বাসের গতি হয় 72 কিমি/ঘণ্টা। বাসটি 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে—
    (A)
    50 মিটার
    (B)
    745 মিটার
    (C)
    60 মিটার
    (D)
    100 মিটার
    83.
    নিম্নলিখিত মনীষী ‘বাঘাযতীন' ছদ্মনামে পরিচিত ছিলেন
    (A)
    নরেন্দ্রনাথ ভট্টাচার্য
    (B)
    জ্যোতিন্দ্রনাথ মুখার্জী
    (C)
    ত্রৈলোক্য মহারাজ
    (D)
    বিপিন চন্দ্র পাল
    84.
    2.6, 2.066, 2.66, 2.08 সংখ্যাগুলির মধ্যে বড়ো সংখ্যাটি হল
    (A)
    2.6
    (B)
    2.66
    (C)
    2.066
    (D)
    2.08
    85.
    কলকাতা স্থিত এশিয়াটিক সোসাইটি যে সালে প্রতিষ্ঠিত
    (A)
    1784
    (B)
    1785
    (C)
    1786
    (D)
    1792
    86.
    বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতুর তৈরি সেটি হল
    (A)
    হাইড্রোজেন
    (B)
    টাংস্টেন
    (C)
    হ্যালোজেন
    (D)
    পারদ
    87.
    যদি A-এর 90% = B-এর 30% এবং B = A-এর x% হয়, তখন x-এর মান হয়
    (A)
    300
    (B)
    800
    (C)
    700
    (D)
    400
    88.
    একটি নৌকার স্থির জলে গতি হয় 13 কিমি/ঘণ্টা এবং নদীর বহমান গতি হয় 4 কিমি/ঘণ্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিমি যেতে কত ঘণ্টা সময় লাগবে?
    (A)
    2
    (B)
    3
    (C)
    5
    (D)
    4
    89.
    কোনো একটি বস্তুর বিক্রয়মূল্য হয় 1920 টাকা এবং 4% ডিস্কাউন্ট দেওয়া হয়। বস্তুটির ধার্যমূল্য হয়
    (A)
    2400 টাকা
    (B)
    2000 টাকা
    (C)
    1600 টাকা
    (D)
    1200 টাকা
    90.
    এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত
    (A)
    শিল্পী
    (B)
    বৈজ্ঞানিক
    (C)
    রসায়নবিদ
    (D)
    অভিনেতা
    91.
    নিম্নলিখিত একটির বৈজ্ঞানিক পরিভাষা Ascorbic Acid
    (A)
    প্রোটিন
    (B)
    শর্করা
    (C)
    ভিটামিন C
    (D)
    ভিটামিন D
    92.
    বাক্ স্বাধীনতার অধিকার যার অন্তর্গত
    (A)
    মৌলিক দায়িত্ব
    (B)
    মৌলিক অধিকার
    (C)
    মৌলিক নীতি
    (D)
    পবিত্র অধিকার
    93.
    কিছু পরিমাণ টাকার 2 বছরের বার্ষিক 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি হারে সুদের অন্তর হয় 1 টাকা। টাকার পরিমাণ নির্ণয় করো ৷
    (A)
    630 টাকা
    (B)
    620 টাকা
    (C)
    625 টাকা
    (D)
    635 টাকা
    94.
    যদি \({50 \over * } = {* \over 12{1 \over 2}}\) হয়, তখন *-এর মান নির্ণয় করো ।
    (A)
    25/2
    (B)
    4/25
    (C)
    4
    (D)
    25
    95.
    অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত 1 : 3। যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, নতুন মিশ্রণটির অনুপাত হয় 1 : 2, তখন নতুন মিশ্রণটির লিটারে পরিমাপ হয়
    (A)
    32
    (B)
    40
    (C)
    42
    (D)
    45
    96.
    ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত সর্বোচ্চ প্রদেয় রাশি মূল্য হল
    (A)
    20 লক্ষ টাকা
    (B)
    15 লক্ষ টাকা
    (C)
    10 লক্ষ টাকা
    (D)
    5 লক্ষ টাকা
    97.
    কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয়, তা সংখ্যাটির সমান হয়। সংখ্যাটি হয়
    (A)
    150
    (B)
    200
    (C)
    225
    (D)
    300
    98.
    পর পর চারটি জোড় সংখ্যার সমষ্টি 748। তাদের মধ্যে ছোটো সংখ্যাটি হল
    (A)
    188
    (B)
    186
    (C)
    184
    (D)
    174
    99.
    A, B ও C একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে। A ও B একসাথে ওই কাজটি 50 মিনিটে শেষ করে। C একা কাজটি শেষ করবে
    (A)
    60 মিনিটে
    (B)
    80 মিনিটে
    (C)
    150 মিনিটে
    (D)
    75 মিনিটে
    100.
    সম্প্রতি ইউনেস্কো'র পক্ষ থেকে যে উৎসবটিকে heritage তকমা দেওয়া হয়
    (A)
    উগাদি
    (B)
    দুর্গা পুজো
    (C)
    বিহু
    (D)
    ভাদু গান