- ভারতে থিয়োসফিক্যাল সোসাইটি-র প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক-এর নেতৃত্বে হোম রুল আন্দোলন হয়েছিল।
- "Home Rule" শব্দের অর্থ স্বায়ত্বশাসন।
- অ্যানি বেসান্ত একজন সমাজ ও ধর্ম সংস্কারক ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর (1914) পর তিনি ভারতে স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার দিকে জোর দেন।
- স্বায়ত্বশাসন বলতে বেসান্ত বুঝতেন, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক ব্যতীত শাসনব্যবস্থার প্রতিটি স্তরে ভারতীয়দের সম্পূর্ন নিয়ন্ত্রন।
- হোম রুলের আদর্শ প্রচারের জন্য অ্যানি বেসান্ত প্রকাশিত দুটি পত্রিকা হল - Common Will ও New India ।
- অপরদিকে, বাল গঙ্গাধর তিলক তাঁর প্রকাশিত মারাঠা ও কেশরী পত্রিকাদুটিতে হোম রুল সম্পর্কে প্রচার করতে থাকেন।
- নরমপন্থী পরিচালিত জাতীয় কংগ্রেস তাঁদের সঙ্গে যোগদান না করায়, তিলক 1916 খ্রি. 28 এপ্রিল "ইন্ডিয়ান হোম রুল লিগ" প্রতিষ্ঠা করেন। এই লিগের সভাপতি ছিলেন জোসেফ ব্যাপিস্টা এবং সম্পাদক ছিলেন এন. সি. কেলকার।
- অ্যানি বেসান্ত-ও নিজের উদ্যোগে 1916 খ্রি. সেপ্টেম্বর মাসে হোম রুল লিগ প্রতিষ্ঠা করেন।
- তিলক ও বেসান্ত-এর বক্তৃতা ও প্রচার জনগনের মনে তীব্র উদ্দীপনার সৃষ্টি করে। তিলক বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ও লোকমান্য উপাধিতে ভূষিত হন।
"স্বরাজ আমাদের জন্মগত অধিকার, আমরা তা অর্জন করবই" - লোকমান্য বাল গঙ্গাধর তিলক (হোম রুল আন্দোলন চলাকালীন)।
- উত্তেজক ও বিপ্লবাত্মক বক্তৃতা করার জন্য তিলককে গ্রেপ্তার করা হয়।
- বেসান্ত-এর পত্রিকাদুটির উপরেও জরিমানা ধার্য করা হয়।
- এইসব কারনে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
- তিলক ও বেসান্ত-এর আন্দোলনের জনপ্রিয়তা ও তীব্রতায় জাতীয় কংগ্রেস দুই নেতাকে লক্ষ্ণৌ অধিবেশনে সংবর্ধনা দেয়। এই সময় থেকে কংগ্রেস ও মুসলিম লিগ হোম রুল আন্দোলনে সহযোগিতা করতে উদ্যোগী হয়।
1917 খ্রি. 15 জুন মাদ্রাজ সরকার অ্যানি বেসান্ত ও তাঁর দুই সহকর্মীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় গান্ধীজি, জিন্না ও সারা দেশ প্রতিবাদ জানায়। এই গ্রেপ্তার-এর প্রতিবাদে সুব্রহ্মন আয়ার তাঁর নাইট উপাধি ত্যাগ করেন। গান্ধীজি এই ঘটনাকে "BIG BLUNDER" বা গুরুতর ভ্রান্তি বলেন।
- প্রতিবাদের তীব্রতায় শেষ পর্যন্ত বেসান্ত ও তাঁর সহকর্মীদের মুক্তি দিতে বাধ্য হয় সরকার।
- 1917 খ্রি. জাতীয় কংগ্রেস-এর কলকাতা অধিবেশন-এ অ্যানি বেসান্ত সভাপতি হিসেবে নির্বাচিত হন।
- হোম রুল আন্দোলনের তীব্রতায় ব্রিটেনের সরকার মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার প্রবর্তনের কথা ঘোষনা করে।
- হোম রুল আন্দোলন জনগনের মধ্যে মহাত্মা গান্ধীর আন্দোলনের পথ প্রশস্ত করে।